নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসয়ী আনিসুর রহমানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বিশ্ব বাজারে স্বর্ণের বড় দর পতন মৌলভীবাজার ইসলামিক স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ট্রেজারার কানন সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্ত ৭ জন গ্রেফতার শিবচরে জুয়া-মাদকের অন্ধকার সাম্রাজ্য: রাতভর মোটরসাইকেলের বহর, আতঙ্কে স্থানীয়রা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পীরগাছায় আখতার হোসেন পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমি পরিদর্শনে এমপি আখতার হোসেন পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও তার সহযোগী কথিত স্ত্রী গ্রেফতার আলোচিত টিকটকার শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়। পিস্তল ও গুলিসহ বিরামপুরের ‘মাদক সম্রাট’ রবিউল আটক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নান্দাইলে আড়াই মাস পেরিয়ে গেলেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

দুদক মামলায় আক্কেলপুরে তিন বিঘার বেশি জমি রাষ্ট্রীয় অধিকারে.

দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামে ৩ বিঘা ২৫ শতক আবাদি জমির দখল নিয়েছে উপজেলা প্রশাসন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী রিসিভার হিসেবে জমির দখল বুঝে নেন। দুদকের সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের তদন্তে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা ফজলুর রহমানের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। ২০২৩ সালে দুদকের তৎকালীন সহকারী পরিচালক নওশাদ আলী এই অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলা অনুযায়ী, ফজলুর রহমান চাকরিতে কর্মরত থাকাকালে ১৯ লাখ ৭১ হাজার ৯৯৬ টাকার স্থাবর সম্পদ এবং ৮০ লাখ ১৫ হাজার ২৬ টাকার অস্থাবর সম্পদ জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেন। এসব অভিযোগে আদালত জয়পুরহাট শহরের সরদারপাড়ার ৬ শতাংশ বাড়ি ও আক্কেলপুরের কানুপুর এলাকার আবাদি জমি ক্রোকের নির্দেশ দেন। সম্পদগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। আদালতের নির্দেশ বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে কানুপুরের জমি দখল বুঝে নিতে উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক মেহেবুবা খাতুন। তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী জমিগুলো রিসিভার হিসেবে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটির চার্জশিট প্রস্তুত করে দুদকের প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন শেষে আদালতে চার্জশিট দাখিল করা হবে। সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী বলেন, ফজলুর রহমানের জ্ঞাত আয়-বহির্ভূত স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আমাকে রিসিভার নিয়োগ করা হয়েছে। আদালতের নির্দেশে জমির দখল বুঝে নিয়ে লাল নিশান পুঁতে দেওয়া হয়েছে। অভিযুক্ত ফজলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তার সব সম্পদ বৈধ আয় থেকেই অর্জিত। আয়কর রিটার্নে ভুলক্রমে কিছু জমি উল্লেখ না হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, জমিজমা নিয়ে বড় ভাই শফিউল আলমের সঙ্গে বিরোধের সুযোগে তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করা হয়েছে। অন্যদিকে বড় ভাই শফিউল আলম এ অভিযোগ নাকচ করে বলেন, জমিজমা নিয়ে দ্বন্দ্ব আছে—সেটা সত্য। তবে আমরা কেউ দুদকে অভিযোগ করিনি। তদন্তে ছোট ভাইয়ের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ার বিষয়টি পরে জেনেছি।
Tag
আরও খবর

6a0347b58f840-120526093101.webp
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১ ঘন্টা ২০ মিনিট আগে