বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

স্বতন্ত্র জিএস পদে মনোনয়ন নিলেন রাশিদুল ইসলাম

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রাশিদুল ইসলাম।


সোমবার (১৭ নভেম্বর) শহীদ সাজিদ ভবনে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। রাশিদুল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


মনোনয়ন নেওয়ার পর রাশিদুল বলেন, “স্বতন্ত্রভাবে মনোনয়ন নিয়েছি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন সমস্যায় জর্জরিত। শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে কখনো সামনে থেকে, কখনো পেছন থেকে আমি কাজ করেছি।”


তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি জবিয়ান ভাই–বোনেরা অত্যন্ত মেধাবী এবং ভিন্নভাবে চিন্তা করতে সক্ষম—এ গুণটাই এই বিশ্ববিদ্যালয় আমাদের শিখিয়েছে। তাই প্রতিনিধিকে নির্বাচন করার ক্ষেত্রেও শিক্ষার্থীরা সেই বুদ্ধিমত্তার পরিচয় দেবে।”


নিজেকে অরাজনৈতিক উল্লেখ করে রাশিদুল বলেন, “আমি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নই। তাই নির্বাচিত হলে আমার সিদ্ধান্ত নেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী। বলতে পারেন, শিক্ষার্থীরাই হবেন আমার নেতা—আমি শুধু তাদের প্রতিনিধি হয়ে কাজ করব।”

Tag
আরও খবর