বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান



 জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলা উদ্দীনকে গণসংর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে আশাশুনি বালির মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। 
উপজেলা বিএনপির আয়োজনে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক এমপি, গণ মানুষের নেতা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক নুরুল হক, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম সরোয়ার লিটন প্রমুখ। মুহুর্মুহু করতালী শ্লোগানের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের পদভরে পরিপূর্ণ মাঠে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, উৎপাদন ও উন্নয়নের রিজনীতির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আশীর্বাদ বুকে ধারণ করে বলছি, আমি নির্বাচিত হই বা না হই আশাশুনির সর্বাত্মক উন্নয়নে আমি কাজ করে যাব। ইতিমধ্যে আমি অনেক প্রতিষ্ঠানে সহায়তা প্রদানসহ উন্নয়নের নজির রাখতে শুরু করেছি। 
Tag
আরও খবর