অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

নোয়াখালীর বেগমগঞ্জ তিন মাদক সম্রাট ১৪শত ইয়াবা সহ গ্রেফতার।

নোয়াখালীর বেগমগঞ্জ তিন মাদক সম্রাট ১৪শত ইয়াবা সহ গ্রেফতার।



 নোয়াখালীর বেগমগঞ্জ তিন মাদক সম্রাট ১৪শত ইয়াবা সহ গ্রেফতার। 


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি। 


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক সম্রাট গ্রেফতার ,

গ্রেফতার ক্রীতরা হলেন স্বপন, জুয়েল ও জামাল, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১১


এসময় তাদের কাছ থেকে ১৪শত পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ এক লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয় , জব্দ করা ১৪শ পিস ইয়াবার মূল্য চার লাখ বিশ হাজার টাকা।


শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরবেলায় উত্তর হাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকিত আসামীরা বেগমগঞ্জ মডেল থানায় রয়েছে, 

(১৪ জানুয়ারি) শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতাররা হলেন—হাজীপুর এলাকার নাদু মুহুরী বাড়ির মৃত আবদুল করিমের ছেলে মো. স্বপন (৩৮), উত্তর হাজীপুর এলাকার লতিফ মাস্টার বাড়ির নুরুল আমিনের ছেলে আনোয়ার হোসেন জুয়েল (২৬) ও তালুয়া চাঁদপুর গ্রামের আতর আলী পন্ডিত বাড়ির মৃত আবু নাঈমের ছেলে জামাল উদ্দিন (৫২)। গ্রেফতারকিতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে র‌্যাব।


র‍্যাব-১১ জানায়, এ-ই গ্রেফতারকিত মাদক সম্রাটরা দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী ফেনী ও চট্টগ্রাম জেলা থেকে ইয়াবা পাইকারি হিসেবে ক্রয় করে আনতো। পরবর্তীতে এই ইয়াবাগুলো বেগমগঞ্জ সহ নোয়াখালীর বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করতো। তাদের কার্যক্রম অনেক দিন ধরে প্রশাসনিক নজরদারিতে রাখা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে হাজীপুর এলাকায় অভিযান চালানো হয়। 

অভিযানকালে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।


লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে মধ্যে থানার মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে এবং  মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর