বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনি সরকারি কলেজে অধ্যক্ষ নজরুল ইসলামের সংবর্ধনা




আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


শিক্ষার প্রসার ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে "ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫" পদকে ভূষিত হওয়ায় প্রফেসর নজরুল ইসলামকে এ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে তিনি সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক আলহাজ মোঃ ছহিল উদ্দীনের সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আফজাল হোসেন ও হাবিবুল্লাহ বাহার, ইংরেজি বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের প্রভাষক সজল আঢ্য, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক রবিউল ইসলাম এবং দর্শন বিভাগের প্রভাষক মাসুদুর রহমান।


অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রভাষক পিয়ারা পারভীন ও প্রভাষক শিরিন বাহার।



Tag
আরও খবর