ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নওগাঁয় পর্নোগ্রাফি মামলায় একযুবক আটক

নওগাঁয় পর্নোগ্রাফি মামলায় এক যুবক আটক

নওগাঁয় পর্নোগ্রাফি মামলায় যুবক আটক


নওগাঁয় অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ব্লাকমেইল করার অপরাধে পর্নোগ্রাফি মামলায় আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস অভিযানিক টিম। সোমবার ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি এলাকা থেকে তাকে করা হয়। 

আটককৃত আশরাফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চক গোবিন্দপুর গ্রামের রহমত আলীর ছেলে। 

র‍্যাব কাম্প জানানো হয়, ভুক্তভোগী গৃহবধূ বগুড়া জেলার আদমদীঘি থানার বাসিন্দা। স্বামী সিংগাপুর প্রবাসি। স্বামী প্রতিমাসে স্ত্রীর কাছে মোবাইলে বিকাশ এর মাধ্যমে ৮০-৯৫ হাজার টাকা পাঠাতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ৬ মাস আগে আশরাফুল ইসলামের সাথে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে ভুক্তভোগী গৃহবধূর পরিচয় হয়। আশরাফুল এর সাথে মেসেঞ্জারে তিনি অডিও কলে কথা বলতেন। এক পর্যায়ে গৃহবধূকে ভিডিও কলে কথা বলতে অনুরোধ করে। এরপর থেকে তারা ভিডিও কলে কথা বলতেন। কথা বলার এক পর্যায়ে গৃহবধুর অশ্লীল ছবি স্কীনসর্ট নিয়ে পরবর্তীতে গৃহবধূকে খোলামেলা পোশাকে কথা বলতে বাধ্য করে। এছাড়াও অশ্লীল ভিডিও ও ছবি ভিকটিমকে দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনেরও কুপ্রস্তাব দেয়। গৃহবধু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি ও হুমকি দেয়া হয়। অশ্লীল ভিডিও ছবি ফোন থেকে ডিলিট করে দেয়ার শর্তে আশরাফুলকে টাকা দিতে থাকে। কিন্তু অশ্লীল ভিডিও ও ছবি প্রদর্শনের ভয়ভীতি দেখিয়ে গত ৬ মাসে বিভিন্ন সময়ে ৩ লাখ ৯৫ হাজার টাকা নেয় আশরাফুল। এক পর্যায়ে গৃহবধূর টাকা শেষ হয়ে গেলে টাকা দিতে পারবোনা বলে জানায়। এতে আশরাফুল ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে টাকার চাপ দিতে থাকে এবং অশ্লীল ভিডিও ও ছবি তার আত্মীয় স্বজন ও স্বামীকে দিবে বলে হুমকি দেয়। এরপরও টাকা দিতে ব্যর্থ হওয়ায় আশরাফুল অশ্লীল ভিডিও ও ছবি তার স্বামীর ইমো নাম্বারে পাঠিয়ে দেয় এবং সংসারে অশান্তি সৃষ্টি করে। এ ঘটনায় গৃহবধূ গত রবিবার নওগাঁ সদর মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৫ অভিযান পরিচালনা করে সোমবার ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি এলাকা থেকে তাকে আটক করে। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃত আসামী আশরাফুল ইসলামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর