বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনিতে গ্রাম আদালত কার্যক্রম জোরদারে ডিএমআইই প্রশিক্ষণ



আশাশুনি উপজেলা পরিষদে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।


প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। এতে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।


প্রশিক্ষণে আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনার পদ্ধতি, মামলার নিষ্পত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নিয়মিত রিপোর্ট প্রেরণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীদের গ্রুপভিত্তিকভাবে হাতে-কলমে ফরম-১৭ পূরণের অনুশীলন করানো হয়। পাশাপাশি সময়মতো ত্রৈমাসিক প্রতিবেদন উপজেলা প্রশাসনে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।


প্রশিক্ষণ শেষে ইউএনও কৃষ্ণা রায় বলেন, “গ্রাম আদালত হচ্ছে ন্যায়বিচার প্রতিষ্ঠার মূলভিত্তি। মাঠপর্যায়ে বিচারপ্রার্থীরা যাতে দ্রুত ও সুষ্ঠু সেবা পান, সে জন্য ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তাদের আরও দক্ষ হতে হবে।”


অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হক।


Tag
আরও খবর