ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

পবিপ্রবির ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডল।



বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনের ৬ নভেম্বর ২০২৫ তারিখে স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সুজাঙ্গীর কবির সরকারের এর মেয়াদ শেষ হওয়ায় প্রফেসর ড. অনুপ কুমার মন্ডল-কে ইকোনোমিক্স এন্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে বিধি মোতাবেক পরবর্তী ৩ (তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।



উক্ত অফিস আদেশ অনুযায়ী, তিনি পবিপ্রবি এর প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোন সময় এই আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। এবং একই সাথে দায়িত্ব পালন করার জন্য প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার-কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।


নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডল বলেন, "আমাকে ইকোনোমিক্স ও সোসোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডিপার্টমেন্টের কার্যাবলী আরও সহজ, দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালনা করাই থাকবে আমার উদ্দেশ্য। এ ব্যাপারে আমাকে সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।"



অধ্যাপক ড. সুজাঙ্গীর কবির সরকার বলেন,

“ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগ বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগের শিক্ষকবৃন্দ ব্যবসা প্রশাসন অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় সব অনুষদে কোর্স পরিচালনা করে থাকেন। এছাড়াও এই বিভাগে বর্তমানে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম চলমান রয়েছে।


এই বিভাগের নেতৃত্বে পূর্বে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. বদিউজ্জামান, প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন এবং প্রফেসর ড. আবুল বাশার খান। তাদের পর আমি বিভাগের দায়িত্ব পালন করার সৌভাগ্য অর্জন করি। সেই ধারাবাহিকতায় এবার বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডল।"


তিনি অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং বলেন, "আশা করি, বিভাগের সকল শিক্ষক ও সহকর্মীর পরামর্শে তিনি তার দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে বিভাগকে আরও সুসংগঠিতভাবে পরিচালনা করবেন এবং বিভাগকে অগ্রগতির পথে আরও এগিয়ে নিয়ে যাবেন।”


উল্লেখ্য, অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডল দীর্ঘদিন ধরে পবিপ্রবির ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগে শিক্ষকতা করে আসছেন এবং গবেষণা ও একাডেমিক কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আরও খবর