শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সাবেক এমপি বাবু মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের উচ্ছ্বাস

জামালপুর-২ ইসলামপুর আসনের বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। প্রবীণ এই রাজনৈতিককে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের মাঝে বইছে উচ্ছ্বাস আর উদ্দীপনা। গণসংযোগ, মিছিল ও সমাবেশে তাঁর সমর্থনে নেতা-কর্মীসহ জনস্রোত লক্ষণীয়। 

অপরদিকে, কেন্দ্রের ঘোষিত মনোনয়ন পরিবর্তনের আশা ব্যক্ত করেছেন মনোনয়নবঞ্চিত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাতে বিএনপি নেতা ও বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন। 

নিজের ফেসবুক আইডি থেকে আপলোড করা ওই ভিডিও বার্তায় এ এস এম আব্দুল হালিম বলেন, 'প্রিয় ইসলামপুরবাসী, আশা করি আপনারা ভালো আছেন। আসন্ন নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয়েছে। গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নের একটি তালিকার ঘোষণা করেছেন। এটা প্রাথমিক তালিকা। সেখানে তিনি উল্লেখ করেছেন, এটা সম্ভাব্য তালিকা। মনে রাখতে হবে, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন এই তালিকাটি পরিবর্তন যেকোনো সময়ে করা যেতে পারে। তার মানে ওই তালিকা চূড়ান্ত নয়। এটা আমাদের মনে রাখতে হবে।'

বিএনপি নেতা আব্দুল হালিম আরও বলেন, 'অনেকে আমাকে টেলিফোন করেছেন। অনেকে মর্মাহত হয়েছেন। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। শুধু ইসলামপুরের নেতা-কর্মী নয়। জাতীয়তাবাদী দলেরই নয়। অন্যান্য দল এবং জনমত নির্বিশেষে আবাল বৃদ্ধ-বণিতার মধ্যে অনেকেই ওই তালিকায় আমার নাম না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে পরিচিত-অপরিচিত শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞজনসহ রাজনীতিবিদদের অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, মনোনয়ন তালিকায় আমার নাম নেই কেন? এজন্য আমি দুঃখিত হয়নি। কারণ, দলের সিদ্ধান্ত এবং এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এতে আমার বিস্ময় প্রকাশের কিছু নেই। আমি হতাশও হয়নি। সুতরাং আমি আবারও বলছি- এটা যেহেতু চূড়ান্ত তালিকা নয় এবং এটা চূড়ান্ত করার সময় আছে। দলের নীতি-নির্ধারকেরা যাঁরা আছেন, তাঁরা আবারও কাজ ভালো করে দেখে মনোনয়ন চূড়ান্ত করবেন।'

মনোনয়নবঞ্চিত আব্দুল হালিম আরও বলেন, 'আমি কাউকে নিরাশ হতে বলি না। আমি এখনো আশা করছি, যেহেতু ঘোষিত মনোনয়ন তালিকাটি একটি খসড়া। আমার পক্ষেই এই মনোনয়ন আসবে, এটা আমি দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করছি। তবে শেষ কথা হচ্ছে, আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। আমরা জিয়ার আদর্শে বিশ্বাসী।'

স্থানীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ঘোষণার পরপরই এলাকায় বিএনপি নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। মনোনয়ন ইস্যূতে জামালপুরের পাঁচটি আসনের মধ্যে বিশেষ করে সবার চোখ ছিল এ আসনেটির দিকে। কেননা সুলতান মাহমুদ বাবু ছাড়াও এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন আরও তিনজন। তাঁরা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনৈতিক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের ছোট ভাই ব্যবসায়ী শফিকুল ইসলাম ফরহাদ খান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া। 

মনোনয়নপ্রত্যাশীর আলোচনার শীর্ষে ছিলেন চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত সুলতান মাহমুদ বাবু। তাঁর রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। সুলতান মাহমুদ বাবুর সঙ্গে ভোটের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী হবে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন দলটির ময়মনসিংহ অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ ড.ছামিউল হক ফারুকীর সঙ্গে। 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ এস এম আব্দুল হালিম বলেন, 'আশা রাখি, চূড়ান্ত মনোনয়ন দল আমাকেই দেবে। সেজন্যই হতাশ না হতে ভিডিও বার্তায় নেতা-কর্মীসহ এলাকাবাসীকে আশ্বস্ত করেছি।'

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, 'ইতোমধ্যে দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখানকার বিএনপির নেতৃত্বের দায়িত্বও দেওয়া হয়েছে আমাকে। ১৯৯১ সাল থেকে সবগুলো নির্বাচনে দল আমাকে দিয়ে নির্বাচন করিয়েছে। আমি প্রায় চার দশক থেকে বিএনপির রাজনীতি সঙ্গে সম্পৃক্ত। সবাইকে তো দল মনোনয়ন দিতে পারবে না। তবে সবাইকে দলের হয়ে কাজ করতে হবে। এখানকার বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। আশা রাখা, ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে আমরা বিজয় হব ইনশাআল্লাহ।'

Tag
আরও খবর