বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনিতে স্টেকহোল্ডার সম্পৃক্ততা ও দ্বন্দ্ব প্রবণ এলাকা চিহ্নিতকরণ বিষয়ে প্রকল্প পরিচিতি সভা



 ঃ আশাশুনিতে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকায় সামাজিক সংহতি গড়ে তোলা এবং সংঘাত প্রতিরোধ, প্রকল্পের স্টেক হোল্ডারদের সম্পৃক্ততা এবং দ্বন্দ্ব প্রবণ এলাকা চিহ্নিতকরণ বিষয়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর)  সকাল ১০টায় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জি এম আল-ফারুক, প্রভাষক ইয়াহিয়া ইকবাল আলোচনা রাখেন।এছাড়া স্থানীয় নাগরিক নেতৃবৃন্দ, শিক্ষক, ১১টি ইউনিয়নের যুবক ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কার্যক্রমের প্রকল্প সম্পর্কে উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী কাজী মফিজুর রহমান। বাংলাদেশস্থ কানাডিয়ান হাইকমিশনের অর্থায়নে প্রকল্পটি সাতক্ষীরা জেলার চারটি উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্প কার্যক্রমে যুবরা সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাথে সাথে সকল শ্রেণীর জনগণ স্থানীয় পর্যায়ে সম্প্রীতি সুরক্ষায় স্থানীয় পর্যায়ে নানা রকম উদ্যোগ গ্রহণ করবে।

Tag
আরও খবর