মেলান্দহ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ছাড়াই 'জামিন অযোগ্য’ ধারায় মামলা নেওয়ার অভিযোগ, কর্মকর্তাদের দাবি, 'চিকিৎসা সনদ অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে' বাঘায় ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে শিক্ষককে বহিস্কারের দাবি শিক্ষার্থীদের ডোমারের ইউএনও সহ ৮৩ জনকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না’ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে হাওর অঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতে বিনামূল্যে নৌকা সার্ভিস উদ্বোধন লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ লাখাইয়ে প্রয়াত ধলাই মিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। আশাশুনির বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক রোগীর চিকিৎসা ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আশাশুনিতে আইসিআরডিসিভি-২ প্রকল্পের দু'টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন



 আশাশুনিতে ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের উদ্যোগে দুটি পানি বিশুদ্ধকরণ প্লান্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় আশাশুনি সদরের সোদকনা গ্রামে একটি ও শ্রীউলার নাকতাড়া গ্রামে অপর একটি প্লান্টের উদ্বোধন করা হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক ইউনিয়ন দুটিতে বসবাসকারী মানুষের পানিয় জলের দুর্দশা লাঘবে লবনমুক্ত নিরাপদ পানি সরবরাহের লক্ষে এই Reverse Osmosis Plant বা পানি বিশুদ্ধকরণ প্লান্ট দুটি স্থাপন করা হয়। “সোদকনা পানি বিশুদ্ধকরণ প্লান্ট” টিতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে প্লান্ট দুটির শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ। এ সময় সদর ইউপির প্যানেল চেয়ারম্যান তপন সরকার, সংরক্ষিত নারী প্রতিনিধি অঞ্জলি রানী, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন, আইসিআরডিসিভি-২, ইএসডিও প্রোগ্রাম ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, এলাকার সুধিজন, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পানি গ্রহিতা নারী পুরুষ, পানিবাহী ভ্যান চালক নিকটস্থ স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।    
একই সময়ে শ্রীউলার নাকতাড়া গ্রামে "নাকতাড়া পানি বিশুদ্ধকরণ প্লান্ট” টিতে উপস্থিত থেকে উদ্বোধক এর পক্ষে ফলক উন্মোচন করেন শ্রীউলার প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। এ সময় ইএসডিও আইসিআরডিসিভি-২ প্রকল্পের কর্মীবৃন্দ, এলাকার সুধিজন, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পানি গ্রহিতা নারী পুরুষ, পানিবাহী ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।     
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ফয়সাল আহম্মেদ বলেন “আজকের এই উদ্যোগটি আশাশুনি উপজেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উপকূলীয় এই অঞ্চলে দীর্ঘদিন ধরে মানুষ লবণাক্ততার কারণে নিরাপদ পানির তীব্র সংকটে ভুগছে। মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইএসডিও যে দুটি আধুনিক পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করেছে—এটি নিঃসন্দেহে স্থানীয় জনগণের সুস্বাস্থ্য, নারীর শ্রমলাঘব ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি স্থানীয় পানি ব্যবস্থাপনা কমিটি এই প্লান্টগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করবে, যাতে দীর্ঘ মেয়াদে মানুষ এই পরিষেবার সুফল ভোগ করতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগের প্রতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রতিনিধি এস. এম. মনোয়ার হোসেন বলেন, “মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। আমরা বিশ্বাস করি, ইএসডিও’র দক্ষ বাস্তবায়ন ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই প্লান্টগুলো শুধু নিরাপদ পানি সরবরাহই করবে না, বরং স্থানীয় জনগণের স্বাস্থ্য, সময় ও উৎপাদনশীলতাও বৃদ্ধি করবে।” 
Tag
আরও খবর