ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

পবিপ্রবির আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন



পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।


অনুষ্ঠানে সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেনের সভাপতিত্বে এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মো: আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ও শারীরিক শিক্ষা বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মো: আবু ইউসুফ।


বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, সতেজ ও ইতিবাচক মানসিকতায় গড়ে তোলে। এই ধরনের আন্তঃঅনুষদীয় টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।”


প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,

“শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা অর্জনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, দলগত মনোভাব এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো জ্ঞান, চরিত্র ও ব্যক্তিত্বের সমন্বিত বিকাশ ঘটানো—আর সেই লক্ষ্য পূরণে পাঠ্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অপরিহার্য অংশ।


তিনি আরও বলেন, “আমাদের পবিপ্রবি ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশ দিন দিন সমৃদ্ধ হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং তাদের পারফরম্যান্স আমাদের গর্বিত করছে। আমরা চাই, পবিপ্রবির শিক্ষার্থীরা শুধু একাডেমিক উৎকর্ষেই নয়, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গৌরব বয়ে আনুক।”


অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় কৃষি অনুষদ ও সিএসই অনুষদ।

আরও খবর