শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

চট্টগ্রামের ১৬ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা তারেক রহমান দেশে ফিরলে

.




জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। এ উপলক্ষে রোববার ঢাকার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

চট্টগ্রাম জেলার ১৬টি আসনের ২৪ জন মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে প্রার্থী বাছাই প্রতিটি দলের জন্যই কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। গণতন্ত্রে ভোটাধিকার নাগরিকের অন্যতম মৌলিক অধিকার—এই অধিকার যেন জনগণ স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা শুধু সরকার বা নির্বাচন কমিশনের নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব।

দলীয় সূত্র জানায়, আগামী মঙ্গলবার বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র উমরা হজ পালন শেষে ফিরেই এসব আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।

সূত্র মতে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমান। প্রার্থীর যোগ্যতা, জনসম্পৃক্ততা ও দলের প্রতি নিষ্ঠাকে মনোনয়নের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এবার প্রার্থী চূড়ান্তে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এড়িয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। দ্রুত প্রার্থী তালিকা ঘোষণার পর দক্ষিণ চট্টগ্রামের মাঠে নির্বাচনী কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, গ্রহণযোগ্য প্রার্থী নির্ধারণে একাধিক মাঠ জরিপও সম্পন্ন করা হয়েছে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, রোববার (২৬ অক্টোবর) ঢাকার গুলশানের দলীয় কার্যালয়ে “তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন এবং দলের দিকনির্দেশনা দিয়েছেন। খুব শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।”

চট্টগ্রাম-১ (মীরসরাই) থেকে  সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) থেকে  উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) মো. আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসলাম চৌধুরী,  চট্টগ্রাম-৫ (হাটহাজারী) কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা, চট্টগ্রাম-৬ (রাউজান)  গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০(পাঁচলাইশ, ডবলমুরিং, পাহাড়তলী) বিএনপির চট্টগ্রামের হেভিওয়েট প্রার্থী স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন এর থেকে ইসরাফিল খসরু, চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসন থেকে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) থেকে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) থেকে জোট প্রার্থী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) থেকে জোট প্রার্থী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন এগিয়ে রয়েছেন বলে একাদিক সূত্রেজানা যায়।  

আরও খবর