ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৭ জন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-08-2022 08:47:06 am

ফাইল ছবি

নিউজ ডেস্ক :


চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ৬৯ জন নতুন বাহক শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৫ দশমিক ৬০ শতাংশ। এ সময় শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।


করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।


সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, এন্টিজেন টেস্ট, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরিতে গতকাল ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে শহরের ৩ ও দুই উপজেলার ৪ জন। উপজেলার ৪ জনের মধ্যে রাউজানে একজন ও ফটিকছড়িতে ৩ জন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৭৫ জনে। এর মধ্যে শহরের ৯৩ হাজার ৭৯১ এবং গ্রামের ৩৪ হাজার ৮৮৪ জন।


ল্যাবভিত্তিক আজকের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ১৩ নমুনায় শহরের ২টিতে জীবাণু পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১৭ জনের নমুনায় গ্রামের একজন পজিটিভ শনাক্ত হন। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৪ টি নমুনার মধ্যে শহরের একটিতে ভাইরাসের উপস্থিতি চিহ্নিত হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৮ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের ২ জন আক্রান্ত বলে জানানো হয়।    

বেসরকারি ল্যাবরেটরি মেট্রোপলিটন হাসপাতালে ৮ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের একজনের সংক্রমণ ধরা পড়ে। গতকাল বেসরকারি পরীক্ষাগার শেভরনে ২৪, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৯, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১২, এপিক হেলথ কেয়ারে ২১, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৬ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ছয় ল্যাবে ৭৫ নমুনার একটিতেও ভাইরাসের অস্তিত্ব মিলেনি।


ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডি’তে ১৫ দশমিক ৩৮, চমেকহা’য় ৫ দশমিক ৮৮, আরটিআরএল ও এন্টিজেন টেস্টে ২৫ শতাংশ করে, মেট্রোপলিটন হাসপাতালে ১২ দশমিক ৫০ শতাংশ এবং শেভরন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।



আরও খবর