নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ন্যায্য দাবি বাস্তবায়নে সাতক্ষীরায় শিক্ষক সমাজের প্রতিবাদ



বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


স্মারকলিপিতে শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—

এমপিওভুক্ত শিক্ষকদের ৪৫ শতাংশ বাড়ি ভাতা প্রদান।

শতভাগ উৎসব ভাতা বা বোনাস বাস্তবায়ন।

চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করা।

এবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিওভুক্ত। শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা।

অবসর ভাতা ও কল্যাণ তহবিলসহ প্রাপ্য সকল সুবিধা নিশ্চিত করা।


স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা এখনও নানা বৈষম্যের শিকার। তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারি শিক্ষকদের তুলনায় অনেক কম। তাই অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস জলিল, সহ-সভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, অধ্যাপক আব্দুল ওয়ারেছ, অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, সদর উপজেলার অধ্যাপক বখতিয়ার উদ্দিন, কলারোয়া উপজেলার অধ্যাপক শাহজাহান কবির, দেবহাটা উপজেলার মাওলানা দেলোয়ার হোসেন, কালিগঞ্জ উপজেলার অধ্যাপক ড. মিজানুর রহমান এবং মাধ্যমিক বিদ্যালয়ের জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাস্টার গোলাম কিবরিয়া প্রমুখ।


শিক্ষক নেতারা বলেন, জাতি গঠনের কারিগর হিসেবে আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হলে শিক্ষা ব্যবস্থায় গতি আসবে এবং শিক্ষক সমাজের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।


Tag
আরও খবর