অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

উ. কোরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে রাশিয়ার প্রতিশ্রুতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-08-2022 08:43:26 am

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক :


উত্তর কোরিয়ার সঙ্গে ব্যাপক ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছে। উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবসে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে দেওয়া চিঠিতে এ প্রতিশ্রুতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, দুই দেশের স্বার্থেই পদক্ষেপ নেওয়া হবে।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ আগস্ট উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবস। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠান পুতিন।


রুশ প্রেসিডেন্টের জবাবে কিম বলেন, জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের পর দুই দেশের (রাশিয়া ও উত্তর কোরিয়া) বন্ধুত্ব গড়ে উঠে। এ বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।


রাশিয়াকে পাঠানো চিঠিতে কিম বলেন, শত্রু বাহিনীর সামরিক হুমকি ও উসকানির বিষয়ে তাদের হতাশ করে দুই দেশের কৌশলগত সহযোগিতা, সমর্থন ও সংহতি অনন্য উচ্চতায় পৌঁছেছে। 


তবে পিয়ংইয়ং ওই শত্রু বাহিনীর নাম উল্লেখ করেনি। কিন্তু দেশটি প্রায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের শত্রু হিসেবে উল্লেখ করে থাকে।


সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্র ছিল উত্তর কোরিয়া। সে সময়ে অর্থনৈতিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় ছিল দুই দেশের মধ্যে। তব চলতি শতাব্দীর শুরুর দিকে যখন রাশিয়ার প্রভাব কমতে শুরু করে, তখন তাদের সম্পর্কের অবনতি হয়।


তবে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ফের এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। 


এরপর গত জুলাইয়ে সাবেক সোভিয়েতভুক্ত দেশটির দুটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন হিসেবে মস্কো ঘোষণা দিলে প্রথমে যেসব দেশ স্বীকৃতি দেয়, সেগুলোর মধ্যে উপরের দিকে রয়েছে উত্তর কোরিয়া। 


এর জবাবে পিয়ংইয়ংয়ের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কিয়েভ।

আরও খবর