নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

দুবাই ফেরত যুবকের আত্মহত্যায় কাশিমপুরে শোকের ছায়া




সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে বাবা-মা রাজি না হওয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেছেন আলামিন (২০) নামে এক প্রবাসী যুবক। তিনি ওই গ্রামের ইসহাক আলী মোড়লের পুত্র।


স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যান। সেখানে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিংহ জেলার এক তরুণীর সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তিনি দেশে ফিরে প্রেমিকার সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু পরিবারের সদস্যরা এই সম্পর্ক মেনে নিতে রাজি হননি।


পরিবারের এমন সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়েন আলামিন। বুধবার (১৫ অক্টোবর) সকাল প্রায় ১০টার দিকে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে নিজের ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। পরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে আড়ার সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।


বেলা ১১টার দিকে তার খালা ঘরে ফ্রিজে মাছ রাখতে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং চিৎকার দিয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব সরদার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।


পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রেমিকাকে বিয়ে করতে না পারার হতাশা থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।


স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার আগে ভিডিও কলে প্রেমিকার সঙ্গে কথা বলার বিষয়টি এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর