বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ১২ জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫ ! ট্রাক চালক আটক আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু. পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে। শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা মাদারীপুরের কালকিনিতে সা*পের কা*মড়ে নারীর মৃ*ত্যু নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড ৫ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

শিবচরে বিএনপির মতবিনিময় সভা: নির্বাচনী প্রস্তুতি জোরদারের আহ্বান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-10-2025 08:51:50 pm

মোঃ গোলাম মোস্তফা  :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান (শাহাদাত কমিশনার)-এর সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের  বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাজাহান হোসেন (সাজু) মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র পদ প্রত্যাশী জনাব আজমল হোসেন খান (সেলিম), এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মাদবর। এছাড়াও ছাত্রদল, যুবদল ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।


সভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা এবং এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে। তারা আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


মতবিনিময় সভাকে ঘিরে উমেদপুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা যোগ দেন। এতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tag
আরও খবর