বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত



 আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে আশাশুনি সদর ইউনিয়নে পরিষদে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।  লিলেয়ানা ফন্ডস, নেদারল্যান্ডসের অর্থায়নে, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর আয়োজনে দিনব্যাপী ক্যাম্পে ৫০ জন রোগি দেখা হয়। আশাশুনি সদর ইউনিয়নে আরও ৩টি ক্যাম্প পরিচালনা করা হবে এবং আশাশুনি সদর, শোভনালী ও বুধহাটা ইউনিয়নে মোট ১২ টি ক্যাম্পে ৬০০ রোগি দেখা হবে। জাতীয় প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. এস এম হাবিবুর রহমান প্রতিবন্ধী শিশু ও যুবদের শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়ন করে উপযুক্ত পুনর্বাসন ও চিকিৎসা প্রদান করেন। স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,  সাংবাদিক গোপাল কুমার মন্ডল, জি এম মুজিবুর রহমান, এনজিও কর্মী সুব্রত বাছাড় প্রমুখ। সুব্রত বাছাড় তার বক্তব্যে বলেন, ক্যাম্পের মাধ্যমে উপজেলার দুইশত প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক চিকিৎসা, থেরাপি ও সমাজে অন্তর্ভুক্তির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। 
Tag
আরও খবর