নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় পাঁচ দফা দাবিতে গণআন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের




জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।


রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের খুলনারোড মোড়ের আসিফ চত্বর এলাকা এবং শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ।


এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. মাহামুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ও অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, শহর আমীর জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমান এবং দেবহাটা উপজেলা সেক্রেটারি ইমদাদুল হক প্রমুখ নেতৃবৃন্দ।


মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “জুলাই জাতীয় সনদের আলোকে ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”


তিনি অভিযোগ করেন, বিগত সরকার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। বিরোধীদলীয় নেতা-কর্মীদের উপর অন্যায়ভাবে মামলা, হামলা, গুম ও খুন চালিয়ে দেশপ্রেমিক কণ্ঠ রোধের চেষ্টা করেছে। তিনি আরও বলেন, “১৪ দল ও জাতীয় পার্টি এসব অবৈধ কার্যক্রমে প্রকাশ্যে সহযোগিতা করেছে, যা জনগণের কাছে অগ্রহণযোগ্য।”


জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবি হলো—

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।


জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করা।


সকল দলের জন্য সমান সুযোগ রেখে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।


রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং গুম-খুন বন্ধ করা।


জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।


নেতৃবৃন্দ বলেন, এই দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ একটি সত্যিকারের গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে এবং জনগণ তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকার ফিরে পাবে।

Tag
আরও খবর