অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

ঝিনাইগাতীর হলদীবাটা গ্রামে রাতের আধারে সবজি (শিম) বাগান কেটে দিলো দুস্কৃতিকারীরা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা গ্রামের সাইদুল মাষ্টারের পুত্র কৃষক মিলন মিয়ার ২০ শতাংশ জমিতে চাষকৃত ধরুন্তি শিম ও ফুলে-ফলে সুসজ্জিত সবজি বাগানের সম্পূর্ণ শিম গাছ রাতের আধারে কেটে ফেলেছে দুস্কৃতিকারীরা। কৃষক মিলন মিয়া জানান, ইতিমধ্যেই তিনি ১৬ হাজার টাকার শিম বিক্রি করেছেন। আরো ৩ মাস এই শিম বিক্রি চলত। শিম বাগানটি দুস্কৃতিকারীরা কেটে ফেলার কারণে তার প্রায় লক্ষাধীক টাকা ক্ষতি হয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ বলেন, ৮ জানুয়ারী রবিবার রাতের আধারে চাষী মিলন মিয়ার ২০ শতক জমিতে সবজি বাগানের সম্পূর্ণ শিম গাছ কেটে দেয় দুস্কৃতিকারীরা। এমন চিত্র দেখলে পাষাণের চোখেও জল এসে যাবে। এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সকাল ৯টায় এলাকাবাসী ভিড় জমায় ওই বাগানে। সঠিক তদন্তের মাধ্যমে ওই দুস্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবীও জানান এলাকাবাসী ও কৃষক মিলন মিয়া। নিজস্ব পুঁজি না থাকায় ঋণ করে চাষী মিলন মিয়া ২০ শতক জমিতে সবজির মৌসুমে শিম চাষ করেন। বাগানে উৎপাদিত সবজি (শিম) বিক্রি করে দেনা পরিশোধ ও লভ্যাংশ দিয়ে সংসার চালানোর কথা তার। কিন্তু রাতের আধারে এসব সবজি (শিম) গাছ কেটে ফেলায় নিঃস্ব হয়ে পড়েন চাষী মিলন মিয়া। 

আরও খবর