ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আসছে ইবি শিক্ষার্থী সানির নতুন উপন্যাস ‘যেখানে স্মৃতিরা বেঁধেছিল’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-01-2023 04:32:42 pm


◾ সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক 


অমর একুশে বইমেলায় আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী খায়রুজ্জামান খান সানির নতুন উপন্যাস ‘যেখানে স্মৃতিরা বেঁধেছিল’ জ্ঞানকোষ প্রকাশনী থেকে। 


ইতোমধ্যে বইটির প্রি-অর্ডারও শুরু হয়েছে। রকমারিসহ অন্যান্য অনলাইন বুকশপে পাওয়া যাবে বইটি। 


উপন্যাস সম্পর্কে লেখক বলেন,  আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা স্মৃতির জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে। যে স্মৃতি গুলো আমরা আজীবন আগলে রাখিচ একটা সময় পর  হয়তো ভুলে যাই ব্যস্ততার কারণে কিন্তু সেই স্মৃতি কখনো না কখনো মনে পড়ে ঠিক। 'যেখানে স্মৃতিরা বেঁধেছিল' বইটিও তেমনই। পাঠকও অনেক স্মৃতিতে জড়িয়ে যাবেন। কিছু স্মৃতি নিজের থাকবে। মনে হবে আপনি আপনার নিজের কথা বলছেন। কাল্পনিকচরিত্রের সংমিশ্রণে নতুন এক অনুভূতিতে হারাবেন। কিছু রহস্যময় ঘটনা থাকবে। কলমের আঁচড়ে গড়ে উঠছে স্মৃতি আশা করছি পাঠকও সেই স্মৃতিতে জড়িয়ে যাবেন।


খায়রুজ্জামান খান সানির জন্ম গোপালগঞ্জের কাঠি গ্রামে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


প্রথম উপন্যাস 'কনীনিকা' একুশে বইমেলা ২০২১ সালে প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। যা পাঠক হৃদয় ছুঁয়ে গিয়েছিল। উল্লেখ্য, তাঁর যৌথ কাব্যগ্রন্থ জলতরঙ্গ-২ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম, প্রবন্ধ ও কবিতা লেখেন।

আরও খবর