নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় বিতর্কিত ডাক্তার শেখ ফয়সাল আহমেদ অবশেষে বদলি



অবশেষে বহুল আলোচিত সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শেখ ফয়সাল আহমেদকে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনুপস্থিতি, অসদাচরণ ও বেসরকারি হাসপাতাল পরিচালনার অভিযোগ ওঠায় স্বাস্থ্য অধিদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে।


মঙ্গলবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে প্রশাসন শাখার পরিচালক ডাক্তার এ বি এম আব্দুল হামিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর বদলির আদেশ জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, ডাক্তার শেখ ফয়সাল আহমেদ, যিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে আরএমও হিসেবে কর্মরত আছেন, তাঁকে বদলি করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মেহেরপুরে মেডিকেল অফিসার পদে পদায়ন করা হয়েছে।


এতে আরও উল্লেখ করা হয়, এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদেরকে পাঁচ কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ষষ্ঠ দিন থেকে তাঁকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।


তদুপরি, নতুন কর্মস্থলে যোগদান না করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


উল্লেখ্য, ডাক্তার ফয়সালের বিরুদ্ধে সম্প্রতি একাধিক অভিযোগ ওঠে। হাসপাতালের বায়োমেট্রিক হাজিরা রেকর্ডে দেখা গেছে, গত তিন মাসে তিনি ৫০ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া তিনি সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ আব্দুস সালামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।


ঘটনার পর ৫ অক্টোবর সিভিল সার্জন মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ পাঠান। এর পরদিন ৬ অক্টোবর ডাক্তার ফয়সাল নিজ সমর্থক স্বেচ্ছাসেবকদের দিয়ে সদর হাসপাতাল সম্মুখে মানববন্ধনের আয়োজন করেন, যা নিয়ে জেলা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।


বিভিন্ন মহল মনে করছে, এসব ঘটনার প্রেক্ষিতেই স্বাস্থ্য অধিদপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁকে বদলির আদেশ জারি করেছে।

Tag
আরও খবর