নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় বিজিবির মাদকবিরোধী অভিযান



সাতক্ষীরার সীমান্তজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি’র সদস্যরা অংশ নেন।


অভিযানকালে বিজিবি সদস্যরা মোট ১০ লাখ ৬ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেন, যার মধ্যে রয়েছে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ ওষুধ, বোরকা ও অন্যান্য পণ্যসামগ্রী।


বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিওপির টহল দল কলারোয়া থানার শিশুতলা এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে। একইদিনে কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার সংলগ্ন ভাদিয়ালী ও কেড়াগাছি এলাকা থেকে ৫ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় ওষুধ ও বোরকা জব্দ করে।


এছাড়া মাদরা বিওপির বিশেষ দল ভাদিয়ালী ও আনারস বাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ওষুধ, চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ওষুধ, কুশখালী বিওপি শ্মশানঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ওষুধ, গাজীপুর বিওপি ইউনুসের ঘের এলাকা থেকে ৩৫ হাজার টাকার ওষুধ, তলুইগাছা বিওপি তেতুলবাড়ি এলাকা থেকে ৭০ হাজার টাকার ওষুধ এবং কালিয়ানী বিওপি একই এলাকায় ৩৫ হাজার টাকার ওষুধ জব্দ করে।


সব মিলিয়ে বিজিবি সদস্যরা মোট ১০ লাখ ৬ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করে।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধারকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণ করা হয়েছে।


বিজিবির এই ধারাবাহিক অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট মহলের মন্তব্য।

Tag
আরও খবর