রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

আগামী নির্বাচনে জনগন নৌকায় ভোট দিবে ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি

জনগণ চাইলে পৃথিবীর কোন রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না, আমরা পেয়েছি শেখ হাসিনার মত একজন সরকার। যার নেতৃত্বে আমরা দেশকে জাদুর ছোয়ায় এগিয়ে নিচ্ছি।সরকার কৃষি ও জনবন্ধন উন্নয়নের সরকার। শেখ হাসিনার আমলে দেশে খাদ্যে সংসম্পন্ন করেছে। আমরা দেশে সার ও ডিজেলের দাম কমিয়ে রেখে কৃষকের উন্নয়ন করেছি। কৃষক পর্যায়ে সার ও বীজ প্রদান করা হচ্ছে।

বর্তমানে দেশে ১০ ভাগ ভোজ্য তেল উৎপাদন করা হচ্ছে। যা এ সময়ে পুরো দেশের চাহিদা মেটাতো। কিন্তু বিএনপি সরকার আসার পর বাহিরে থেকে তেল আমদানি করায় বর্তমানে ২০/২৫ হাজার কোটি টাকার তেল ক্রয় করতে হয়। আগামী কয়েক বছরের মধ্যে শেখ হাসিনার সরকার ৫০ ভাগ শরিষা তেল উৎপাদনের ব্যবস্থা করবে। বর্তমান উন্নত জাতের মাধ্যমে শরিষা, ধানের জাতের মাধ্যমে কম সময়ে অধিক পরিমান উৎপাদন করা হচ্ছে। গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন করে কৃষক লাভবান হচ্ছে দেশের অর্থনীতি বাড়ছে। দেশের ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে। তাদের জন্য দরকার শিল্প কারখানা।

দক্ষ জনশক্তিতে রূপান্তিত করা গেলে দেশ আরো এগিয়ে যাবে। দেশের মানুষ কেউ গৃহহারা থাকবে না। ভিক্ষুকের দেশ থেকে আমাদের সরকার উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তিত করেছে। আমরা দেশেকে একটি উন্নত দেশ গড়তে কাজ করছি। সেজন্য আপনাদের সমার্থন ও ভোট কামনা করি। আগামী নির্বাচনে জনগন যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে। আমাদের ভোট না দিলে আমরা সালাম দিয়ে চলে যাব। জনগন চাইলে পৃথিবীর কোন শক্তি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। তাই আগামী নির্বাচনে আপনাদের ভোট কামনা করছি।

কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট’র পরিচালনায় রবিবার (৮ জানুয়ারী) বিকালে নলতা এ.এম.আর কলেজ মাঠে গণতন্ত্রের বিজয় দিবস ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি এসবকথা বলেন। জনসভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা।

বক্তারা আরো বলেন, সরকার শহর গ্রাম পর্যায়ে নানামূখি উন্নয়ন করে চলেছেন। যার মধ্যে মানুষের মৌলিক অধিকারকে প্রধান্য দেওয়া হচ্ছে। শিক্ষা, স্বাস্থা, বাসস্থান সহ সকল অধিকার বাস্তবায়ন করে চলেছেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার স্বপ্ন ভঙ্গ করেতে চেয়েছিলেন সেটি শক্ত হাতে তার কন্যা বাস্তবায়ন করছেন। সে লক্ষে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। আজ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সবধরনের কাজ পরিচালনা হচ্ছে যা একটি দিন মানুষের কাছে অবিশ্বাস্য ছিল। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি কখনো স্বাধীনতা স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আসুক সেটি চাই না। তাই অপশক্তিকে আর মাথা উচু করতে দেওয়া যাবে না। আগামী ২০২৪ সালের নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে এখনই প্রতিজ্ঞবদ্ধ হতে হবে। গণতন্তের বিজয় আনার আহবান জানান বক্তরা।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহীদ পরিবারের সন্তান শেখ নুরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।




আরও খবর




69e61e08025a1-200426063728.webp
৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

১ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে