ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মহসিন-লিয়াকত-পাপ্পা চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) কার হতে উঠছে ধানের শীষ

.

 


দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনকে সামনে রেখে বিএনপি আগের যেকোনো সময়ের তুলনায় ভিন্ন কৌশল নিয়েছে। তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের অন্তত ৭০ শতাংশে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। এজন্য মাঠপর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে এবং অঙ্গসংগঠনের মাধ্যমে বাস্তব তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।

দলটির শীর্ষ নীতিনির্ধারক সূত্রে জানা যায়, সাধারণ মানুষকে নির্বাচনমুখী করা এবং নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ভোটারদের কাছে ‘ডোর-টু-ডোর’ প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ৩১ দফায় রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা, বিএনপি সরকার আমলের ইতিবাচক পদক্ষেপ এবং আগামীর অঙ্গীকার ভোটারদের সামনে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

চট্টগ্রামের ১৬টি আসন ঘিরে বিএনপির তৎপরতা এখন বেশ দৃশ্যমান। এর মধ্যে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন তিনজন প্রার্থী। তারা হলেন—দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন। দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লিয়াকত আলী চেয়ারম্যান।  এবং সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর ছোট ছেলে, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

দলীয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট ইফতেখার মহসিন প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ২৪ এর গণঅভ্যুত্থান ৯০-এর গণআন্দোলন, ১/১১-এর দুঃসময়সহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন তিনি। ক্লিন ইমেজ, সততা ও বিশ্বস্ততার কারণে শিক্ষিত সমাজে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। অন্যদিকে, জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে দীর্ঘ সময় মানুষের সঙ্গে কাজ করে মাঠপর্যায়ে জনপ্রিয়তা গড়ে তুলেছেন লিয়াকত আলী। আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, জেল খাটা ও সাংগঠনিক ত্যাগের জন্য তিনিও সমর্থকগোষ্ঠী তৈরি করেছেন।

অন্যদিকে সাবেক সাংসদ জাফরুল ইসলামের ছেলে হওয়ায় পারিবারিক পরিচিতি ও রাজনৈতিক উত্তরাধিকারের জোরে মাঠে আছেন পাপ্পা। তরুণ নেতৃত্ব হিসেবে তিনিও মনোনয়ন প্রত্যাশায় সক্রিয় ভূমিকা রাখছেন।

তাদের বাইরে আরও বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী বাঁশখালীতে তৎপরতা চালালেও বিএনপির ঘরোয়া আলোচনায় আপাতত এগিয়ে আছেন এই তিনজন।

আরও খবর