নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ভ্যানচালকের ঘুষিতে মুখ ফাটল দোকানদারের


সাতক্ষীরার রাজারবাগান কলেজ মোড়ে দোকানদারকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ভ্যানচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ফারুক আহম্মেদ সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগপত্রে বলা হয়, ফারুক আহম্মেদ (২৫), পিতা- মোঃ আব্দুল গফফার, রাজারবাগান এলাকার বাসিন্দা, সাতক্ষীরা থানাধীন রাজারবাগান কলেজ মোড়ে তার ‘ফারুক এন্টারপ্রাইজ’ নামে মুদি দোকান চালান। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী ভ্যানচালক শফিকুল ইসলাম (২৮), পিতা- মোঃ বাকের আলী, প্রায়ই দোকানের সামনে ভ্যান দাঁড় করিয়ে ব্যবসায়িক ক্ষতি করেন।


গত ২৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে ফারুক দোকানে অবস্থানকালে আবারও শফিকুল ভ্যান রেখে দাঁড়ান। এ সময় ফারুক ভ্যান সরাতে বললে শফিকুল উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং ফারুক ভ্যান সরানোর চেষ্টা করলে তার ওপর হামলা চালায়।


ফারুকের অভিযোগ, শফিকুল ঘুষি মেরে তার নাক-মুখসহ মুখমণ্ডলে আঘাত করে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে বুকে ও পিঠে একাধিক লাথি মেরে গুরুতর আহত করে। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।


এ ঘটনায় ফারুক আহম্মেদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনের মাধ্যমে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর