নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় বিজিবির একদিনে একাধিক অভিযান



সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে আবারও বড় সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে।


সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী, কালিয়ানী, হিজলদী, ভোমরা, মাদরা, চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।


বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপির আভিযানিক দল সীমান্তবর্তী শ্মশ্বান ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। একইদিন বৈকারী বিওপির সদস্যরা বলদঘাটা এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। অপরদিকে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল ভাদিয়ালী বড় মাঠ থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।


এছাড়া হিজলদী বিওপি বড়ালী পোস্ট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করে। ভোমরা বিওপি মোল্লাপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়। একইভাবে মাদরা ও কালিয়ানী বিওপির পৃথক অভিযানে ভাদিয়ালী এলাকা থেকে ৭০ হাজার টাকা করে ভারতীয় ঔষধ জব্দ করা হয়।


সবচেয়ে বড় চালানটি আটক করে চান্দুরিয়া বিওপি। তারা গোয়ালপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।


বিজিবি জানায়, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে শুল্ককর ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করে আসছিল। এতে একদিকে দেশীয় শিল্প ও বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।


জব্দকৃত সমস্ত মালামাল যথাযথ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

Tag
আরও খবর