নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের নেতৃত্বে উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় আরো পুষ্পমাল্য অর্পন করেন, ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষে ওসি মনিরুল আলম ভুইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমসহ পুলিশের অন্যান্য সদস্যগণ এবং উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পুষ্পমাল্য অর্পন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবর্গের বিদেহী আত্মার মাগফেতার কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, উপজেলা সমাজসেবা কমকর্তা মোর্শেদা আক্তার মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মান্নান, রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাবিহা সুলতানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়াও শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ছোট শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মিলাদ-মাহফিল। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ও যুবলীগ দলীয় কার্যালয়ে পৃথক পৃথক ভাবে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বিশেষ মোনাজাত এর আয়োজন করেন।

Tag
আরও খবর