নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

পাচঁ দফা বাস্তবায়নে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

৫ দফা বাস্তবায়নের দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের চৌড়হাস মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভা গেটে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।   জামায়াতের কুষ্টিয়া সদর উপজেলা আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি মাওলানা আমীর হামজা, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার। বক্তব্য রাখেন শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসীন আলী, জামায়াতের কুষ্টিয়া জেল সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম রবিন, জামায়াতের ইবি থানা আমীর রফিকুল ইসলাম, কুষ্টিয়া শহর শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, উলামা বিভাগের আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক। মিছিল ও সমাবেশে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দাবী বাস্তবায়নের জোর দাবী তুলে ধরেন। ★. ৫ দফা হলো....... ১. জুলাই জাতীয় সনদ এর ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন ।  ২. আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু।  ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা।  ৪. সরকাররে জুলুম-নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।  ৫. জাতীয় পার্টি ও ১৪ দলরে র্কাযক্রম নিষিদ্ধ ঘোষনা করতে হবে।
Tag
আরও খবর