ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

কুষ্টিয়ায় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

জুলাই গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা । আজ শুক্রবার বিকালে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কুষ্টিয়া শহরের পৌরসভা চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান এন এস রোড প্রদক্ষিণ করে। এর আগে ইসলামী আন্দোলন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে। সমাবেশে জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলার সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম মুলতান, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাম্মিল হক কাসেমী, মাওলানা রেজাউল করিম, মুফতি আহমাদুল্লাহ হাবিবি প্রমূখ। বক্তারা জুলাই সনদের আইনে ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রতি জোর দেন। এছাড়া গণহত্যার বিচার নিশ্চিত এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার নিশ্চিত সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন। সমাবেশে বক্তারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে । জুলাই সনদের আইনের ভিত্তিতে নির্বাচন হতে হবে, যারা নির্বাচনে বানচাল করতে চাই আগামী নির্বাচনে জনগণ তাদের বয়কট করবে।
Tag
আরও খবর