কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

নাগেশ্বরীতে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আজ ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে নাগেশ্বরীতে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার কুড়িগ্রাম-০১ আসনের এমপি প্রার্থী জনাব মোঃ হারিসুল বারি রনি।

বিক্ষোভ মিছিল থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, এবং বিশেষ ট্রাইব্যুনালে দায়ীদের বিচারসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়।

বক্তারা বলেন, নির্বাচনে স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হলে সরকারকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মাঠে ময়দানে থাকবে।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজহার আলী বিএসসি, আহ্বায়ক, ২৫ কুড়িগ্রাম ১ আসন নির্বাচন পরিচালনা কমিটি ও সেক্রেটারী, আইএবি, নাগেশ্বরী উপজেলা শাখা। জনাব মোঃ জুবায়ের হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারী, আইএবি, নাগেশ্বরী উপজেলা শাখা।মাওলানা মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, আইএবি, নাগেশ্বরী উপজেলা শাখা।মাওলানা মোঃ ইয়াছিন আলী, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা।মাওলানা মোঃ এনামুল হক, সেক্রেটারী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা।জনাব মোঃ আখতারুজ্জামান আব্বাসী, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী থানা শাখা।

Tag
আরও খবর