|
Date: 2025-09-26 21:23:40 |
আজ ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে নাগেশ্বরীতে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার কুড়িগ্রাম-০১ আসনের এমপি প্রার্থী জনাব মোঃ হারিসুল বারি রনি।
বিক্ষোভ মিছিল থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, এবং বিশেষ ট্রাইব্যুনালে দায়ীদের বিচারসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নির্বাচনে স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হলে সরকারকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মাঠে ময়দানে থাকবে।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজহার আলী বিএসসি, আহ্বায়ক, ২৫ কুড়িগ্রাম ১ আসন নির্বাচন পরিচালনা কমিটি ও সেক্রেটারী, আইএবি, নাগেশ্বরী উপজেলা শাখা। জনাব মোঃ জুবায়ের হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারী, আইএবি, নাগেশ্বরী উপজেলা শাখা।মাওলানা মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, আইএবি, নাগেশ্বরী উপজেলা শাখা।মাওলানা মোঃ ইয়াছিন আলী, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা।মাওলানা মোঃ এনামুল হক, সেক্রেটারী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা।জনাব মোঃ আখতারুজ্জামান আব্বাসী, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী থানা শাখা।
© Deshchitro 2024