ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা সেক্রেটারী হলেন অ্যাডভোকেট ইফতেখার মহসিন


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সেক্রেটারী নির্বাচিত হয়েছেন নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক,  ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা ও চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন পেশায় একজন আইনজীবী। দীর্ঘ ৪৬ বছরেরও বেশি সময় ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দুই মেয়াদে সহসভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদল সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সহসভাপতি এবং বর্তমান কমিটির সিনিয়র সদস্য।

নব্বইয়ের গণঅভ্যুত্থানে ২৪টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব হিসেবে নেতৃত্ব দিয়েছেন তিনি। উল্লেখ করা যেতে পারে ২৪-এর গণঅভ্যুত্থানেও তিনি সক্রিয় যোদ্ধা ছিলেন।

রাজনীতির পাশাপাশি তিনি ধর্মীয়, সামাজিক, মানবিক, ক্রীড়া ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নে।

আরও খবর