আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “থিঙ্ক হেলথ, থিঙ্ক ফার্মাসিস্ট”।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে রঙিন র‍্যালির মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় অনুষ্ঠানের। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেক কেটে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে একাডেমিক ভবনের মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তরিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়া উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, এসেনশিয়াল ড্রাগস গোপালগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন প্রতিষ্ঠিত হয় এবং ওই সভায় ২৫ সেপ্টেম্বরকে ফার্মাসিস্ট দিবস হিসেবে পালনের প্রস্তাব করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত কাউন্সিল মিটিংয়ে ‘তুরকিশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন’-এর প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। সেই থেকে ২০১০ সাল থেকে সারাবিশ্বে দিনটি ফার্মাসিস্টদের সম্মাননা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়ে আসছে।

আরও খবর