নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

২০২৫ সালের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন, লক্ষ্য ৫ লক্ষাধিক শিশু



সাতক্ষীরায় আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শুরু হচ্ছে জেলার প্রায় ৫ লক্ষাধিক শিশুকে টাইফয়েড টিকা প্রদানের মহাকর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী (নবম শ্রেণি পর্যন্ত) সব শিশুকে এই টিকার আওতায় আনা হবে।


এই উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও গণযোগাযোগ কর্মকর্তারা অংশ নেন।


সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক ফাইজুল হক।


কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ইসমত জাহান সুমনা।


তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছিলেন, যাদের মধ্যে প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু ঘটে। এ বাস্তবতায় সরকার টাইফয়েড নিয়ন্ত্রণে ইপিআই কর্মসূচির আওতায় বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম হাতে নিয়েছে।


সাতক্ষীরায় এবারের কর্মসূচিতে প্রায় ৫ লক্ষ ৭ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে। জেলার সর্বত্র স্কুল, কলেজ, টিকাদান কেন্দ্র ও বিভিন্ন স্থায়ী স্বাস্থ্যসেবাকেন্দ্রে টিকা প্রদান করা হবে।


দিনব্যাপী এই এ্যাডভোকেসি সভায় জেলা পর্যায়ের প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নানা মতামত তুলে ধরেন।

Tag
আরও খবর