নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় “বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন”-এর ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন



সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ ও সেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে “বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন”-এর সাতক্ষীরা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি সম্প্রতি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে ঘোষণা করা হয়।


নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আজগার আলি। সহ-সভাপতি হিসেবে রয়েছেন কাজী সামছুর রহমান।


এছাড়াও সহ-সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোতাসিম বিল্লাহ আল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজ রানা, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা রুবি মুক্তি, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সৈয়দ রেজওয়ান আলি, অর্থ সম্পাদক মোঃ আতিকুর রহমান খান ছট্ট, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মফিজুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ জামাল হোসেন বকুল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাছুম বিল্লাহ এবং তথ্য ও প্রচার সম্পাদক হিসেবে শেখ আব্দুল ওয়াহেদ দায়িত্ব পেয়েছেন।


কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোঃ শামীম খান, মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ আনিসুর রহমান, মোঃ নুর হোসেন, মোঃ রমজান আলি, আহাজ উদ্দীন, শেখ আবু জাফর, শেখ রিয়াজুল হক, মোঃ ফারুকুজ্জামান, মোঃ আব্দুল মজিদ, মোঃ মাছুম বিল্লাহ, মারুফ আহম্মদ খান, বাসু দেব কুমার মন্ডল, মোঃ আলী হোসোন সোহাগ ও মোছাঃ ফজিলাতুন্নেছা।


নবনির্বাচিত সভাপতি শেখ সিদ্দিকুর রহমান বলেন, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে চাই। মানবিক দায়িত্ব ও সেবাই হবে আমাদের মূল অঙ্গীকার।


সাধারণ সম্পাদক মোঃ আজগার আলি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা সক্রিয় ভূমিকা রাখব। জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে সাতক্ষীরায় আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে।


প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা বলেন, মানবকল্যাণই আমাদের মূল লক্ষ্য। নতুন জেলা কমিটি সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


সাতক্ষীরায় অনুমোদিত এ নতুন জেলা কমিটির মাধ্যমে স্থানীয়ভাবে মানবিক সেবা, সমাজকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


Tag
আরও খবর