নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় প্রাইমারি স্কুলে প্রযুক্তি নির্ভর শিক্ষা বঞ্চিত শিশু


সাতক্ষীরা সদর উপজেলার ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪১টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে করে এসব বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার মান অবনতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে ২০টি স্কুলে। ফলে সিনিয়র সহকারী শিক্ষকদের ওপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব চাপিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান।


অভিভাবক ও শিক্ষানুরাগীদের মতে, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান শিক্ষক শুধু পাঠদানই নয়, বরং মানবিক ও নৈতিক শিক্ষা, শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, খেলাধুলা, শরীরচর্চা এবং সহকারী শিক্ষকদের সঠিকভাবে পাঠদানে উদ্বুদ্ধ করার দায়িত্ব পালন করেন। অথচ পদ শূন্য থাকায় এসব দায়িত্ব সঠিকভাবে পালিত হচ্ছে না। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমছে এবং অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন।


সদর উপজেলা শিক্ষা অফিসারের তথ্য অনুযায়ী, উপজেলার ২০১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার কোমলমতি শিশু পড়ালেখা করছে। কিন্তু প্রযুক্তি নির্ভর শিক্ষাদান ব্যবস্থার ক্ষেত্রেও তারা পিছিয়ে রয়েছে। দেশের অনেক বিভাগ ও জেলা শহরে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ল্যাপটপ, প্রজেক্টর, ইন্টারনেট এবং সাউন্ড সিস্টেম ব্যবহার করে আধুনিক শিক্ষা প্রদান করা হলেও সাতক্ষীরার বেশিরভাগ স্কুলে সেই সুযোগ নেই। শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ধাপে ধাপে এসব প্রযুক্তি সরবরাহ করা হবে, তখন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও আধুনিক শিক্ষার সুযোগ পাবে।


অন্যদিকে ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, ভোমরা ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়ে কোথাও প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকের পদ শূন্য নেই। ফলে বিদ্যালয়গুলোতে পড়াশোনার মান উন্নত হচ্ছে। তার নিজ বিদ্যালয়ে বর্তমানে ৪২৮ শিক্ষার্থী পড়ালেখা করছে, এবং পর্যাপ্ত শিক্ষক থাকায় তাদের ফলাফল ইতিবাচক।


স্থানীয় সচেতন মহল বলছেন, দ্রুত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণ না করলে সাতক্ষীরার প্রাথমিক শিক্ষার মান আরও নেমে যাবে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে জরুরি ভিত্তিতে পদগুলোতে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।


Tag
আরও খবর