মধুপুরে আইসিটি মন্ত্রী: বিভিন্ন দেশে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিষয়টি আমরাও যাচাই করছি নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইগাতীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গ্রামের ছেলে বাধন এখন বিসিএস ক্যাডার ৩টি সন্তান রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী শ্যামনগরে হিন্দু ধর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত প্রবেশ টিকিটে 'বাড়তি' ১৫ টাকা, বরিশাল প্লানেট পার্কে দর্শনার্থীদের অসন্তোষ ইসলামের প্রথম নারী নার্স, যাকে যোদ্ধার সমান মর্যাদা দিয়েছিলেন নবী (সা.) চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা পল্লী বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ নিয়ে বিপাকে লোহাগাড়াবাসী ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার

প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৫:পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) ইউনিডো ও নরওয়ে সরকারের সহযোগিতায় প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।


২১ সেপ্টেম্বর(রবিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে সকাল ১০ টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো: আশিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো: আব্দুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: ইকতিয়ার উদ্দিন, পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর সহকারী পরিচালক, লোভানা জামিল ও ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর সত্য রঞ্জন ভট্টাচার্য। 


পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিল, তার বক্তব্যে বলেন,“পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতনতা ওএই ধরনের অংশগ্রহণ অনেক আশাব্যঞ্জক। এই ধরনের কর্মসূচি তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে সহায়ক হবে।”


বিশেষ অতিথির বক্তব্যে ইউনিডো বাংলাদেশ এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর, সত্য রঞ্জন ভট্টাচার্য বলেন,“জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্লাস্টিক দূষণ রোধে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। পবিপ্রবির এই উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় উদাহরণ হিসেবে কাজ করবে।”


বিশেষ অতিথি অধ্যাপক ড. মো: ইকতিয়ার উদ্দিন বলেন,“পরিবেশ রক্ষায় ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। আমরা যদি সবাই প্লাস্টিক ব্যবহার সীমিত করি এবং নিয়মিত পরিচ্ছন্নতা রক্ষা করি, তাহলে বিশ্ববিদ্যালয় ছাড়াও পুরো সমাজ উপকৃত হবে।”


বিশেষ অতিথি অধ্যাপক মো: আব্দুল লতিফ বলেন,“পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয়, এটি একটি সংস্কৃতি ও মানসিকতার প্রতিফলন। আমাদের প্লাস্টিক রোধে একদম গোড়া থেকেই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। নইলে প্লাস্টিক দূষণ কোনোভাবেই কমানো সম্ভব নয়৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনে সবসময় সচেষ্ট। এ ধরনের উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করি।”


প্রধান অতিথি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন,“ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্নতার ক্ষেত্রে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার রাখাও আমাদের দায়িত্ব। পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্লাস্টিক দূষণ জলবায়ু পরিবর্তনের অন্যতম বড় কারণ।  এ দূষণ থেকে আমাদের মুক্তি পেতে হলে এ ধরনের উদ্যোগ শুধু গ্রহণ করলেই হবে না,  তার সাথে প্লাস্টিক ব্যবহার আমাদের শূন্যের কোটায় নিয়ে আসতে হবে। 



আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের অনুষদের বিল্ডিংগুলোয়, রাস্তায়, ক্যাম্পাস সংলগ্ন বাজার, আবাসিক হল সমূহে পড়ে থাকা ময়লাসমূহ পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছনতা কার্যক্রম পরিচালনা করা হয়।এতে প্রধান অতিথি সহ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক ও ২০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও খবর