বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

গোবিপ্রবিতে আল কুরআন ও কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে সিরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সীরাত কুইজ প্রতিযোগিতা-২০২৫ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ফার্মেসি বিভাগের শ্রেণিকক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এই আয়োজনকে ধন্যবাদ জানিয়ে একজন শিক্ষার্থী বলেন, "রাসূল (সা.) এর জীবনী সম্পর্কে আমাদের নিয়মিত জানা এবং চর্চা করা উচিত। আজকের যে কুইজের আয়োজন করা হয়েছে তা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাসূল (সা.) এর জীবন সম্পর্কে জানতে আগ্রহী করে তুলবে। আজকের আয়োজনের সাথে যে প্রতিষ্ঠান সম্পৃক্ত ছিল তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।"

এই বিষয়ে আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উপদেষ্টা সাইফুল্লাহ বলেন, "সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি যে, আমরা এ ধরনের আয়োজন সম্পন্ন করতে পেরেছি। আর সর্বোপরি রাসূল (সা.) এর জীবন এমন একটা বিষয় যার প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সামগ্রিকভাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাসূল (সা.) এর জীবনী যেভাবে উপস্থাপন করার দরকার ছিলো সেভাবে কিন্তু হয় নাই। আমরা আল কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব থেকে চিন্তা করেছি যে এই জিনিসগুলো শিক্ষার্থীদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার। এরই অংশ হিসেবে আজকের আয়োজনে একটা বড় সংখ্যাক স্টুডেন্ট আমাদের সাথে 'সীরাত প্রতিযোগিতর' কুইজে অংশগ্রহণ করেছেন। আজকের আয়োজনে যেসকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে ইসলাম সংক্রান্ত চমৎকার চমৎকার আয়োজনে তারা অংশগ্রহণ করবে এই আশা ব্যক্ত করছি।"

উল্লেখ্য, আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য নানা সামাজিক উদ্যোগ গ্রহণ করে থাকে। তাদের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

আরও খবর