ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

বাকৃবিতে জাতীয় শোক দিবস পালিত

কালো ব্যাচ ধারণ, গভীর শোক, শ্রদ্ধা, ভালবাসা ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 



সোমবার (১৫ আগস্ট) সকালে সূর্যোদয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ বিভিন্ন অফিস এবং আবাসিক এলাকায় জাতীয় পতাকা উত্তোলন এবং কালো পতাকা উত্তলন এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।


 সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এসময় এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় দিবস উদযাপন কমিটি, প্রক্টরিয়াল বডি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।



 এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মুহাম্মদ মহির উদ্দীন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো আজহারুল ইসলাম প্রমুখ।



এছাড়া শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মসজিদ, মন্দির এবং সকল উপাসনালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।



আরও খবর