ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

রাজশাহী কলেজে একাদশ শ্রেণির রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী কলেজে, একাদশ, রিসিপশন

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ’ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী-এর চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম মোফাখখারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী ও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ। প্রফেসর আ. ন. ম মোফাখখারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন- একজন শিক্ষার্থীর মূল দায়িত্ব নিয়মিত কলেজে আগমন। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের ত্রিমাত্রিক কার্যক্রমের সার্থক সমন্বয়ের উপর একজন শিক্ষার্থীর সার্বিক সাফল্য নির্ভর করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন-এ কার্যক্রমে শিক্ষার্থীরা সফল হবেন এবং দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন-‘১৫৩ বছরের গৌরবময় ধারাবাহিকতা তোমাদের মাধ্যমেই রক্ষিত হবে।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভিসি, সচিব, গবেষক প্রমুখ সফল কারিগর বিনির্মাণে রাজশাহী কলেজের সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি নবীন শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখার জন্য অনুপ্রাণিত করেন। বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করার বিষয়ে অনুপ্রাণিত করেন। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন-আপনার সন্তান নিয়মিত ক্লাস করছেন কিনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। শিক্ষার্থীরা যেন মোবাইলে বেশি সময় অতিবাহিত না করে সে বিষয়ে সতর্ক নজরদারী বজায় রাখার পরামর্শ প্রদান করেন। সবশেষে সভাপতি প্রফেসর মুঃ যহুর আলী উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি হয়।

Tag
আরও খবর