অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

পরিক্ষায় অসদুপায় অবলম্বন করায় গোবিপ্রবি ছাত্রদলের প্রচার সম্পাদককে দুই সেমিস্টার বহিষ্কার

গোবিপ্রবি ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব

সেমিস্টার ফাইনাল পরীক্ষার খাতা আবাসিক হলে নিয়ে লেখা এবং বিভাগের শিক্ষক ডা. মোছা: হুর-ই-জান্নাতের অফিস কক্ষে বসে পরীক্ষা দেওয়ার পাশাপাশি একই বিভাগের শিক্ষার্থী সামিয়া সুলতানাকে হেনস্তা করার অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও গোবিপ্রবি ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিবকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "গত ২৫/০৮/২০২৫ তারিখ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৮/২০২৫ নং সভার আলোচ্যসূচির ৫(চ) নং সিদ্ধান্ত মোতাবেক নিম্নরূপ পর্যালোচনা ও সুপারিশ করা হয়েছে। ০৪/০৫/২০২৫ তারিখে উচ্চতর পর্যালোচনা কমিটির প্রতিবেদন আলোচনায় উঠে আসে যে, আপনার মোবাইল চ্যাটের স্ক্রিনশটের মাধ্যমে জানা যায়—আপনি রিটেক ফাইনাল পরীক্ষার খাতা আবাসিক হলে নিয়ে লিখেছেন এবং আরেকটি পরীক্ষার খাতা এএসভিএম বিভাগের সভাপতি ডা. মোছাঃ হুর-ই-জান্নাতের অফিস কক্ষে বসে লিখেছেন। একই সঙ্গে এএসভিএম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া সুলতানা আপনার বিরুদ্ধে হেনস্তা ও পারিবারিক হুমকি প্রদানের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাখিল করেন। এ বিষয়ে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে আপনাকে পত্র প্রেরণ করা হয়। আপনার জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য বিষয়টি শৃঙ্খলা বোর্ডে আলোচনা হয়। সভায় আপনাকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "গত ২৫/০৮/২০২৫ তারিখ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৮/২০২৫ নং সভার আলোচ্যসূচির ৫(৩) নং সুপারিশ মোতাবেক আপনাকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হলো।"

আরও খবর