পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি

শোকাবহ আগস্ট মাসের প্রত্যাশা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-08-2022 05:30:22 am

ফাইল ছবি


◾সিরাজুল হোসাইন: 


আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। সেই ৭৫ সালে কালরাতে দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল অপশক্তির সহযোগিতায় সংঘটিত হয় এক নিষ্ঠুর-নির্মম হত্যাকাণ্ড। যে হত্যাকাণ্ড ঘটানোর মধ্য দিয়ে এদেশে শোকের ছায়া নেমে এসেছে। ঘাতকরা চেয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিষ্ঠুর-নির্মম হত্যাকাণ্ড মাধ্যমে রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতার লাল সূর্যকে অস্তমিত করতে। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যার সুনির্দিষ্ট পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু ছিলেন সাহসী ও জাতির অবিসংবাদিত নেতা। তিনি স্বাধীন বাংলাদেশকে একটি আধুনিক ও শোষণ-দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধের প্রয়াসে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু ঘাতকরা তার এসকল কর্মকান্ডকে মেনে নিতে পারে নি। তবুও তারা তাকে পৃথক করতে পারেনি বাঙালি জাতির কাছ থেকে । তিনি থাকবেন বাঙালির হৃদয়ে। কিন্তু দুঃখের বিষয়, আজ তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হতে পারে নি। এখনো দেশে মদ, জুয়া, ঘুষ, দুর্নীতি এমনকি মানুষ হত্যার মত কাজ অহরহ ঘটছে। যা একটি স্বাধীন দেশের জন্য অমঙ্গল এবং বঙ্গবন্ধুর আদর্শের বহিভূর্ত । তাই আসুন আমরা আগস্ট মাসকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রেখে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং স্বপ্ন আঁকি একটি সোনালী ভূখণ্ডের, যেখানে থাকবে না কোন দুর্নীতি, অন্যায়, অবিচার। সকলের মধ্যে থাকবে ভ্রাতৃত্ববোধ। আর বাস্তবায়িত হবে বঙ্গবন্ধুর এবং আত্মত্যাগী শহীদদের স্বপ্নের সোনার বাংলা। আর এটাই হোক শোকাবহ আগস্ট মাসের প্রত্যাশা।


সিরাজুল হোসাইন

লেখক ও সংগঠক

আরও খবর