রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুরের শ্রীবরদীতে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় ও স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কিশোরীদের বার্ষিক সমাবেশে সভাপতিত্ব করেন এস এস টি সদস্য ও কুতুবপুর আশার আলো সিবিও সভাপতি সুবেদা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কর্মকর্তা মারুফা আক্তার সোনালী ব্যাংক শ্রীবরদী শাখার সিনিয়র অফিসার শামসুদ্দিন ইলিয়াস শাহ (রিপন), কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কারিতার সীডস কর্মসূচির শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, মাঠ সহায়ক সুলভ দফো, তিলোত্তমা রিছিল প্রমুখ। কিশোরী শান্তা মনির সঞ্চালনায় বার্ষিক সমাবেশে তাদের শিখন সহভাগিতা করেন উম্মে আয়মান, সাথী আক্তার, রিমা আক্তার। পূর্ব জুলঙ্গা রজনিগন্ধা কিশোরী সংলাপ কেন্দ্রের কিশোরীরা বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক নাটিকা চুকচুকি আলোর দিশারী সংলাপ কেন্দ্রের কিশোরীরা প্রতিবন্ধী ব্যক্তিদের যত্ন বিষয়ক নাটিকা প্রদর্শন করে। জীবন ও চরিত্র গঠনে পড়ালেখার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। ক্যারিয়ার গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা ও দায়িত্ব বিষয়ে আলোচনা করেন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. শামসুদ্দিন ইলিয়াস শাহ (রিপন)। অতিথিগণ তাদের বক্তব্যে বিভিন্ন বিষয়ে তথ্য ও পরামর্শ দেন। কিশোরীদের বার্ষিক সমাবেশে শ্রীবরদী উপজেলার তিনটি কিশোরী সংলাপ কেন্দ্রের ও সংলাপ ফোরামের প্রায় ৭০ জন কিশোরীরা অংশগ্রহণ করে।

Tag
আরও খবর