‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের কমিটি পুনর্গঠন, মুস্তাকিম সভাপতি ও সাদিক সেক্রেটারি নির্বাচিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের কমিটি পুনর্গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক কাউন্সিল ও যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি  পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন, ইসলামী যুব মজলিসের নবনির্বাচিত মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।

কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য মুস্তাকিম আল মুন্তাজকে শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ও সাদিকুর রহমানকে সেক্রেটারি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা কমিটির সহ-সভাপতি শামছুল ইসলাম, সহসধারণ সম্পাদক রবিউল ইসলাম আল আমিন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমদুল হাসান নাঈম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক ফাহিম রব্বানি, প্রচার সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, অফিস সম্পাদক আব্দুল হাকিম। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন শেখ সাদি ও রুহুল আমিন রুবেল।

কমিটি ঘোষণা করে নবনির্বাচিত উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন, খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী শিহাব উদ্দিন, জেলা যুব মজলিসের সহ-সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন, ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সেক্রেটারি আবিদ হাসান, ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ও খেলাফত মজলিসের উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন, জেলা যুব মজলিসের প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মুস্তাকিম আল মুন্তাজের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদিকুর রহমান এর সঞ্চালনায় কাউন্সিলে উপস্থিত ছিলেন মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


Tag
আরও খবর