‎অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেলান্দহ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ছাড়াই 'জামিন অযোগ্য’ ধারায় মামলা নেওয়ার অভিযোগ, কর্মকর্তাদের দাবি, 'চিকিৎসা সনদ অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে' বাঘায় ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে শিক্ষককে বহিস্কারের দাবি শিক্ষার্থীদের ডোমারের ইউএনও সহ ৮৩ জনকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না’ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে হাওর অঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতে বিনামূল্যে নৌকা সার্ভিস উদ্বোধন লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ লাখাইয়ে প্রয়াত ধলাই মিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। আশাশুনির বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক রোগীর চিকিৎসা ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আশাশুনিতে পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত



 ঃ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক তুষার কান্তি বোস (পিংকাই) এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম। প্রধান বক্তা ছিলেন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সাতক্ষীরা জজ কোর্টের জিপি এ্যাড. অসীম কুমার মন্ডল। আশাশুনি উপজেলা ফ্রন্টের সদস্য সচিব প্রীতিষ রায়ের সঞ্চালনায় সম্মেলনে জজ কোর্টের এপিপি এ্যাড. সুনীল কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, যুব দলের যুগ্ম আহবায়ক শরিফুল আহসান টোকন, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, দেবহাটা উপজেলা ফ্রন্টের সদস্য সচিব হিরন্ময় মন্ডল, জেলা যুগ্ম আহবায়ক মিলন সরদার, কালিগঞ্জ উপজেলা আহবায়ক মিলন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অসীত কুমার সেন, শ্যামনগর উপজেলা আহবায়ক দেবব্রত ঘোষ,  প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয় এবং সাতক্ষীরায় পৌছে কমিটি ঘোষণা করা হবে বলে জানান হয়। 
প্রধান অতিথি ডাঃ শহিদুল আলম তার বক্তব্যে জানান, বিএনপি ও অঙ্গ সংগঠন সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে এবং থাকবে। এই মাটির সন্তানদের কারো যখন দেশ ছেড়ে বিদেশে চলে যেতে হয়, এর চেয়ে বড় কষ্টের কিছু হতে পারেনা। আমরা সকলের নিরাপত্তা দিতে বর্দ্ধ পরিকর। পরিশেষে তিনি ফ্রন্ট কার্যকর ও গতিশীল হোক সে কামনা করেন।
প্রধান বক্তা ফ্রন্টের জেলা আহবায়ক ও জজ কোর্টের জিপি অসীম কুমার মন্ডল তার বক্তব্যে জানান, আওয়ামীলীগ কখনো হিন্দুদের কল্যাণ করেনি। শত্রু সম্পত্তি আওয়ামীলীগের নেতাদের দখলে ছিল ও আছে। সাতক্ষীরার দরবেশ বাবা খ্যাত নেতা আওয়ামী মুসলিম লীগ থেকে আসা আওয়ামীলীগ নেতা জেলা পরিষদ থেকে মন্দিরের জন্য কোন সহায়তা দেননি। তারা সাম্প্রদায়িক। তারা হিন্দুদের ভোটকে রিজার্ভ দেখিয়ে মুসলমানদের সাথে বিভেদ সৃষ্টি করে রেখেছে। আর ইন্ডিয়া বাংলাদেশের হিন্দুদের ভাল চায়না। দুর্গাপূজায় বাহার ও তার মেয়ে কুরআন অবমাননার নাটক সাজিয়েছিল। আর সেই বাহারকে ভারত আশ্রয় দিয়েছে। তিনি বলেন, শহিদুল আলম ধর্ম নিরপেক্ষ। মানুষের কল্যাণে নিঃস্বার্থ ভাবে কাজ করে থাকেন। তাকে নির্বাচিত করতে পারলে হিন্দুদের কোন ক্ষতি হবেনা।

Tag
আরও খবর