‎অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেলান্দহ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ছাড়াই 'জামিন অযোগ্য’ ধারায় মামলা নেওয়ার অভিযোগ, কর্মকর্তাদের দাবি, 'চিকিৎসা সনদ অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে' বাঘায় ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে শিক্ষককে বহিস্কারের দাবি শিক্ষার্থীদের ডোমারের ইউএনও সহ ৮৩ জনকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না’ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে হাওর অঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতে বিনামূল্যে নৌকা সার্ভিস উদ্বোধন লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ লাখাইয়ে প্রয়াত ধলাই মিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। আশাশুনির বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক রোগীর চিকিৎসা ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আশাশুনি প্রেসক্লাবে প্রধান শিক্ষক সুব্রত মন্ডলের সংবাদ সম্মেলন



 আশাশুনির তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুর ২ টায় আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্যে সুব্রত কুমার মন্ডল জানান, গত ৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের ফুটবল মাঠে আমার বিরুদ্ধে মানববন্ধনে আর্থিক ও প্রশাসনিক কর্মকান্ডে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ সম্পূর্ণরূপে ভুয়া ও ভিত্তিহীন। বিদ্যালয়ের এডহক কার্মটির সভাপতি মোর্তজা আল মামুনের নির্দেশে শিক্ষকের মান-সম্মান বোঝেনা তাদের দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার মানসে অনৈতিক মানববন্ধন করেছে।আমাকে আর্থিক ও প্রশাসনিক কর্মকান্ডে দুর্নীতি পরায়ন বলা হয়েছে। অথচ আমি শিক্ষকবৃন্দের সঙ্গে আলোচনা করে প্রতি তিন বছর অন্তর একজন একজন সহকারী শিক্ষককে ক্যাশিয়ারের দায়িত্ব দিয়ে বিদ্যালয়ে আয়-ব্যয় কার্যক্রম পরিচালনা করা হয় এবং অভ্যন্তরীন অডিট কমিটির মাধ্যমে ৬ মাস অন্তর অডিট করিয়ে প্রতিবেদন ম্যানেজিং কমিটিকে দেয়া হয়। নিয়োগ বার্ণিজ্যের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এডহক কমিটি কোন নিয়োগ দেয়নি। পূর্ববর্তী ম্যানেজিং কমিটি সমূহ নিয়োগ কার্যক্রম কমিটি ও সভাপতি ভূমিকা পালন করেছেন। আমি যেটুকু অফিসিয়াল কার্যক্রম করা দরকার সেটুকু পালন করেছি। স্বেচ্ছাচারিতা মূলক আদৌ কখনোই কিছু করিনি। বিদ্যালয়ে ১৬ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে আমি সরকারী বিধি-বিধান মেনে বিদ্যালয় পরিচালনার চেষ্টা করেছি এবং করছি। মানববন্ধনে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতামূলক কর্মকান্ডের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ঘরোয়াট। কেবল এই বিদ্যালয়ে নয়, ইতিপূর্বে বলাবাড়িষ আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী গণিত শিক্ষক হিসেবে ১৬ বছর এবং বাইনতলা আর সি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ৩ বছর অতীব নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছি। আমি এখানে যোগদানের পর ৫টি টিনসেড ঘর টালিসেড, দেয়াল প্লাস্টার, দুটি বিল্ডিংয়ের গ্রিল লাগানো, ১৮টি ল্যাপটপ, ২৫ লক্ষ টাকা ব্যয়ে ল্যাব, প্রাচীর নির্মান, গেট নির্মান, এ্যাটাস্ট বাথরুম, খেলার মাঠে বালি ভরাট করিয়েছি। সাইক্লোন শেল্টার, উর্ধমুখী বিল্ডিং নির্মানের আবেদন করেছি। এসএসসি ও জেএসসি পরীক্ষায় পাশের হার ৯০ ও ৯৫%। আর্থিক লেনদেনে সভাপতির স্বাক্ষর সম্পর্কে তিনি বলেন, সভাপতি অনেক দূরে থাকেন। নিয়মিত স্কুলে আসতে পারেননা। তার পরামর্শে ব্যাংক অপারেটর পরিবর্তনের জন্য রেজুলেশন লেখা হলেও তিনি এসে স্বাক্ষর করতে পারেননি, ব্যাংকেও যেতে পারেননি। বাধ্য হয়ে পুর্বের রেজুলেশনের সিদ্ধান্ত মত লেনদেন কাজ চলছে। এসময় স্কুলের একজন শিক্ষক বাদে সকল শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর