বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-09-2025 02:56:03 pm

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা শাসকদল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মধ্যে বিভাজন এড়াতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। 


স্থানীয় সময় রোববার ( ৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থা এনএইচকে এ খবর জানিয়েছে।


গত জুলাইয়ে অনুষ্ঠিত উচ্চকক্ষ নির্বাচনে ইশিবার নেতৃত্বাধীন এলডিপি জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর থেকেই তার পদত্যাগ নিয়ে নানা জল্পনা চলছিল। যদিও কয়েক সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী ইশিবা এসব জল্পনা অস্বীকার করে বলেছিলেন, তিনি নির্বাচনে পরাজয়ের দায়িত্ব কিভাবে নেবেন, সে বিষয়ে ‘উপযুক্ত সময়ে’ সিদ্ধান্ত নেবেন।


গত মঙ্গলবার তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করাই তার অগ্রাধিকার। সে কারণেই তিনি তৎক্ষণাৎ পদত্যাগের ডাকের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে দলের অভ্যন্তরে চাপ ক্রমেই বেড়ে যাওয়ায় শেষমেশ পদত্যাগের পথই বেছে নিচ্ছেন বলে জানা গেছে।


উল্লেখ্য, এলডিপির নেতৃত্বাধীন জোট সরকারের এই পরাজয়কে জাপানের রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শিগেরু ইশিবার পদত্যাগের ঘোষণা আনুষ্ঠানিকভাবে কবে হবে, তা নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে পর্যবেক্ষকদের মতে, এটি জাপানের শাসকদলের মধ্যে বড় রদবদলের ইঙ্গিত বহন করছে।

আরও খবর



6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৩ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে