নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসয়ী আনিসুর রহমানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বিশ্ব বাজারে স্বর্ণের বড় দর পতন মৌলভীবাজার ইসলামিক স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ট্রেজারার কানন সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্ত ৭ জন গ্রেফতার শিবচরে জুয়া-মাদকের অন্ধকার সাম্রাজ্য: রাতভর মোটরসাইকেলের বহর, আতঙ্কে স্থানীয়রা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পীরগাছায় আখতার হোসেন পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমি পরিদর্শনে এমপি আখতার হোসেন পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও তার সহযোগী কথিত স্ত্রী গ্রেফতার আলোচিত টিকটকার শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়। পিস্তল ও গুলিসহ বিরামপুরের ‘মাদক সম্রাট’ রবিউল আটক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নান্দাইলে আড়াই মাস পেরিয়ে গেলেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

আক্কেলপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

জয়পুরহাটের আক্কেলপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী সোহেল রানার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ছুটিতে বাড়িতে অবস্থান করছেন। বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ভোর আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে ১৫-১৬ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা নিচতলায় থাকা চার শ্রমিকের মোবাইল ফোন জব্দ করে তিনজনকে ঘরে আটকে রাখে। একজনকে নিয়ে তারা প্রবাসীর বাবা রুবেল হোসেনকে জিম্মি করে দ্বিতীয় তলায় যান। বাবার ডাকে সাড়া দিয়ে সোহেল রানা দরজা খোলার পর তাকেও জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাতরা ঘরে থাকা সকলকে আটকে রেখে আসবাবপত্র তছনছ করে প্রায় ২৫-৩০ হাজার টাকা নগদ অর্থ ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে বিলাসবহুল এ বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই বলে জানা গেছে। ভুক্তভোগী সোহেল রানা বলেন, ১৫-১৬ জন ডাকাত ছিল। তারা আমাদের সবাইকে জিম্মি করে বাড়ি তছনছ করেছে। নগদ প্রায় ৩০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, প্রবাসী সোহেলের বাড়িটি বিদেশি স্টাইলের। বৃহস্পতিবার ভোরে সেখানে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
Tag
আরও খবর

6a0347b58f840-120526093101.webp
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

২ ঘন্টা ২৬ মিনিট আগে